সুন্দরবনে অশ্ব আরোহীর মুখে মাক্স পড়িয়ে দিলেন সমাজসেবক
দি নিউজ লায়ন ; দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ও ২,বাসন্তী,গোসাবা ব্লক গুলিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা।ইতিমধ্যে ১৩৮ ক্যানিং পশ্চিম তফশিলি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ রাম দাসের কোভিড পজিটিভ।পাশাপাশি মাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘোড়ুই এবং উপ প্রধান প্রদীপ দাস ও কোভিড পজিটিভ হয়।
এছাড়া মাতলা অঞ্চলের বিদ্যাধরী পাড়া,কারগিল পাড়া,মিঠাখালি পাড়া সহ বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসেরআক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।আর যখন এই ভাবে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, তখন সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবক কার্তিক বোস এগিয়ে এলেন মানুষকে সচেতন করে তুলতে।বিশেষ করে রাতে যারা মুখে মাক্স না পড়ে চলাচল করছে তাদের মুখে মাক্স পড়িয়ে দিয়ে সচেতন করে তুলছে সমাজসেবক কার্তিক বোস।
শনিবার রাতে বাসন্তীর দাহারানী গ্রামের বাসিন্দা অশ্ব আরোহী ফজরুল ইসলাম লস্কর সাতমুখীতে গিয়ে ছিল ঘৌড়া দৌড়ে।সেখানে ঘৌড়া দৌড়ে সে প্রথম হয়।আর সেই ঘৌড়া নিয়ে মাতলা ব্রীজের উপর দিয়ে সে যাচ্ছিল।কিন্তু অশ্ব আরোহীর মুখে মাক্স ছিল না।তখন সমাজসেবক কাতিক বোস দৌড়ে গিয়ে অশ্ব আরোহীর মুখে মাক্স পড়িয়ে দিয়ে সচেতন করে তোলে।
এমনকি পথ চলতি মানুষকে মাক্স পড়িয়ে দিতে থাকে সমাজসেবক কাতিক বোস।সমাজসেবক কার্তিক বোস জানান রাতে যারা মাক্স না চলাচল করছে তাদের মুখে মাক্স পড়িয়ে দিচ্ছি এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তলছি।এ পর্যন্ত সুন্দরবন জুড়ে ১০ হাজার মাক্স বিতরণ করা হয়েছে।

Post a Comment